সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নূর আলম (১৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৪ জুন) সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জিরারগাঁও গ্রামের পাশের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নূর আলম সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের দর্পগ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার পশ্চিম বাংলাবাজারে পরিবারিক রেস্টুরেন্ট দেখাশোনা করতেন নুর আলম। আগেরদিন বৃহস্পতিবার রাত ১১টার দিকে এলাকার এক যুবক তাকে দোকান থেকে ডেকে নিয়ে যায়।
পরদিন শুক্রবার সকালে জিরারগাঁও গ্রামের পাশের আলী আমজদের জমি থেকে নূর আলমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম নতুন সিলেটকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



