উপমহাদেশের প্রখ্যাত আলেম, আরব আমিরাতের সাবেক বিচারক, হাদিস বিশারদ জকিগঞ্জ ইছামতি মাদরাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব আর নেই।
সোমবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে জকিগঞ্জের থানাবাজারের রারাই গ্রামে তিনির নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। সপ্তাহ দিন আগে তিনি স্ত্রীকে হারান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহি রেখে গেছেন।
ইলমে হাদীসের নক্ষত্র মুহাদ্দিস ছাহেব ছিলেন তিনি ছিলে শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র)’র প্রথম খলিফা।
হুজুরের মৃত্যুর খবর শুনে তাঁর স্বজন, ছাত্র, ভক্তঅনুরাগীরা জকিগঞ্জের থানাবাজারের রারাই গ্রামের বাড়িতে ভীড় করেন।
মরহুমের আত্মীয় মাওলানা কমর উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, মরহুমের জানাযার সময় পরে জানানো হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



