বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে নিজেদের মাঠে অধিনায়ক বদল করলো স্বগতিক সিলেট সানরাইজার্স। নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে বাদ দিয়ে টস করতে আসেন রভি বোপারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে টস জিতেন সিলেটের নতুন অধিনায়ক রভি বোপারা। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্ব রোববার থেকে শুরু হয়েছে।দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিক সিলেট সানরাইজার্স। তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে খুলনা টাইগার্স।
এই ম্যাচে ইতিমধ্যেই অনুষ্ঠিত টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতেছেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারা। টস জিতে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
বোপারা একাদশে ফিরেই অধিনায়ক হয়েছেন। ফলে হুট করেই মোসাদ্দেক হোসেন সৈকতের অধিনায়কত্ব হারানো অনেকটা অবাক করার মতোই।
তবে টিম ম্যানেজম্যান্টের বরাত দিয়ে দলীয় সূত্র জানায়, মুসাদ্দেকের চাওয়ার প্রেক্ষিতে তাকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে।
সিলেট সানরাইজার্স একাদশ: রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, আলাউদ্দিন বাবু, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, অলক কাপালি, একেএস স্বাধীন, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম।
খুলনা টাইগার্স একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, ইয়াসির আলী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, সৌম্য সরকার, নাবিল সামাদ, সিকান্দার রাজা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



