মৌলভীবাজারে বাস কেড়ে নিলো ২ মোটরসাইকেল আরোহির প্রাণ। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের লোহাইউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুলাউড়ায় পাওয়ার গ্রিডের টেকনিশিয়ান বুলবুল আহমেদ ও ফখর উদ্দিন। তাদের একজনের বাড়ি কুমিল্লা ও অপরজনের ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
স্থানীয় সূত্র জানায়, বুলবুল ও ফখর মোটরসাইকেল যোগে কুলাউড়া থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থল লোহাইউনি এলাকায় পৌঁছামাত্র কুলাউড়াগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই আরোহি।
খবর পেয়ে কুলাউড়া দমকল বাহিনীর কর্মীরা মরদেহ উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ কওে থানা হেফাজতে নেয় এবং নিহতদেও মরদেহ উদ্ধার কওে মৌলভীবাজার সদও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে থানায় আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



