সিলেট ম্যারাথন রানার্স সংগঠনের সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার নগরীর সোবহানিঘাটস্থ এসএমআর কার্যালয়ে এই সভার মাধ্যমে একটি আহŸায়ক কমিটিও গঠন করা হয়।
গঠনতন্ত্র ও গঠনতন্ত্র মোতাবেক পরিচালনা কমিটি গঠন না হওয়া পর্যন্ত সকলের সর্বসম্মতিক্রমে গঠিত এই আহŸায়ক কমিটিতে মো. আব্দুল মতিনকে আহŸায়ক এবং প্রকৌ. মো. নিজাম উদ্দিন তালুকদারকে সদস্য সচিব মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. জাহাঙ্গীর আলম জানু, মো, হাসান মাসুদ হিল্লোল, ডা. মো. খোরশেদ আলম, মো. শামিম খান, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বিশ^জিত দাস, দেবাশীষ কুমার সিংহ।
সভার মাধ্যমে সদ্য সমাপ্ত শমসেরনগর আল্ট্রা ট্রেইল ম্যারাথন ২০২১ এ ৫০কিমি ফিনিশার ৪জন রানার্স সদস্যকে এবং র্যাব ফোর্সেস হাফ ম্যারাথন ২০২১ এর প্রবীন ক্যাটাগরিতে পোডিয়াম (২য় স্থান) প্রাপ্ত সিনিয়র রানার সদস্য মো. আব্দুল মতিনকে সম্মান জানানো হয়। পরে সংগঠনের আহŸায়ক মো. আব্দুল মতিন জার্সির মোড়ক উন্মোচন করেন এবং উপস্থিত সদস্য মধ্যে জার্সি বিতরন করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



