শিগগিরই গৃহকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সৌদি আরব। দেশটি বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশ থেকে গৃহকর্মী নিয়োগ দিবে। সৌদি আরবের একজন কর্মকর্তার বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ আল হামিদ দেশটির আল ইকতিসাদিয়াহকে বলেছেন, নতুন আট দেশ থেকে গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে আরও ৮টি দেশের সঙ্গে এই ৮টি দেশ থেকেও গৃহকর্মী নেওয়া হবে। মোট ১৬টি দেশ এ সুযোগ পাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির গৃহকর্মী নিয়োগের অনুমতি পাওয়া দেশগুলো হলো ফিলিপাইন, নাইজার, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, কম্বোডিয়া, মালি ও কেনিয়া।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



