সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা মার্কায় আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা মো. মামুন খান বিজয়ী হয়েছেন।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) রাতে ভোটের ফলাফলে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।
মোটরসাইকেল প্রতীক বিজয়ী মামুন খান পেয়েছেন ৪ হাজার ৭৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জবরুল ইসলাম জগলু নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৩টি ভোট।
নিবাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর ৪ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র শামীম আহমদ (ঘোড়া) ১ হাজার ২৬১ ভোট, সজ্জাদ মিয়া চশমা প্রতীকে ১৯০ ভোট, মনসুর রহমান (টেলিফোন) ৯৩ ভোট এবং শেখ আরিফ উদ্দিন আনারস প্রতীকে ৪১ ভোট পেয়েছেন।
এরআগে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোল্লারগাঁও ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ইউনিয়নে ১৫ হাজার ২৬৯ ভোটের মধ্যে ১০ হাজার ৪৭২ ভোট কাস্ট হয়। তন্মধ্যে ২০ ভোট বাতিল হয়ে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১০ হাজার ৪৫২টিতে।
সিলেট জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই ইউনিয়নে নির্বাচনে শতকরা ভোটের হার ৬৮ দশমিক ৫৮ শতাংশ।
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট জেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয় গত সোমবার (৩১ জানুয়ারি)। এর মধ্যে ৮টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্য ৭টির মধ্যে ৩টিতে আওয়ামী লীগ বিদ্রোহী এবং ৪টিতে বিএনপি (স্বতন্ত্র) প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ওই দিন দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনী জটিলতার কারণে স্থগিত ছিল।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



