সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ি আদিবাসী ও হাজী বস্তীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলীর উঠান বৈঠকে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী ইন্তাজ আলীর গুয়াবাড়ি আদিবাসী ও হাজী বস্তীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিপক্ষ সতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান পাখির (চশমা মার্কা) সমর্থকদের হামলায় চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন আহত হয়েছে।
ইন্তাজ আলীর অনুসারীরা বলেন, মোটরসাইকেল মার্কার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রাণনাশের চেষ্টায় পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালায় চশমা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালিক পাখির ছেলে কাদিরের নেতৃত্বে ৩০/৪০ জন। এতে বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, যুবদল নেতা সাব্বির আহমেদ, যুবদল নেতা বাবর, যুবদল নেতা মাসুক, যুবদল নেতা ইয়াজুল, যুবদল নেতা প্রতিবন্ধী রুবেল আহত হন। এরমধ্যে গুরুত্বর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা জৈন্তাপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
চশমা মার্কার অনুসারী নামপ্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, শুনেছি সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, তবে আহত হয়েছে এমনটি আমি জানি না। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হবে বলে চেয়ারম্যান পদপ্রার্থী ইন্তাজ আলীর পক্ষ থেকে জানানো হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে টহল টিম পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। তবে এখন পর্যন্ত কোন পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



