সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের (সিওমেক) নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে ওসমানীতে যোগদান করেন। তিনি বিগ্রেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদারের স্থলাভিষিক্ত হয়েছেন।
ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া মিশনে ছিলেন। মিশন থেকে এসে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দায়িত্বরত ছিলেন।
গত ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে পদোন্নতি দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে বদলি করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



