২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। চলতি সপ্তাহে এ বিষয়ে একটি প্রস্তাব আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডে পাঠানো হয়েছে।
তবে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত সপ্তাহে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশের সময় চেয়ে প্রস্তাব দেয়।
ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
করোনা পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন বলে জানা গেছে।
এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আমরা আমাদের কাজ এগিয়ে রাখছি। ১০ তারিখের পরে যে কোনো দিন এইচএসসির ফল প্রকাশ করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



