সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে এক বনদস্যু গ্রেফতার করেছে (র্যাব)-৯।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুনারুঘাট থানার চানপুর বাজার থেকে বুধবার দিবাগত (৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে মো. নানকু গুঞ্জু (৩৫) নামের ওই বনদস্যুকে গ্রেফতার করে র্যাবের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
নানকু চুনারুঘাট থানার কাপাই অফিস লাইন গ্রামের অজিদ গুঞ্জুর ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নানকু। তিনি সাতছড়ি রেঞ্জের গাছ কাটার কথা স্বীকার করেন।
গ্রেফতারের পর তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করে র্যাব।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



