আগামীকাল থেকে আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে সরকারি বিপনন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দেশব্যাপী নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাকে করে চিনি, পিয়াজ, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি করবে সংস্থাটি। তবে এবার মসুর ডালের দাম কেজিপ্রতি ৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬০ টাকা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় টিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩রা ফেব্রুয়ারি) থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু করা হবে। চলতি ২০২১-২২ অর্থবছরে অষ্টমবারের মতো এ বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে টিসিবি। দেশের সব মহানগর, জেলা ও উপজেলার ডিলার পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবি পিয়াজ, মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করা হবে। এ কার্যক্রম আগামী ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এই ট্রাক সেল থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, মসুর ডাল ৬৫ টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় এবং প্রতি কেজি পিয়াজ ৩০ টাকায় কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বনিম্ন দুই কেজি মসুর ডাল, দুই থেকে সর্বোচ্চ পাঁচ কেজি পিয়াজ, দুই কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
মসুর ডালের দাম বাড়ানোর বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, বাজারদরের সঙ্গে সমন্বয়ের জন্য ডালের দাম ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে।।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



