স্থানীয় পর্যায়ে দেশে ব্যবহৃত মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনকারী প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা আরও দুই বছরের জন্য বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল।
জাতীয় সংসদে বৃহস্পতিবার (০৩ জুন) ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।
বর্তমানে দেশে ব্যবহৃত মোবাইল ফোনের সিংহভাগই এ দেশে উৎপাদন ও সংযোজন হয়ে থাকে। সে কারণে স্থানীয় পর্যায়ে মোবাইল ফোন ও তথ্যপ্রযুক্তি খাত সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
তিনি স্থানীয় পর্যায়ে দেশে ব্যবহৃত মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনকারী প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা দুই বছরের জন্য বাড়ানোর প্রস্তাব করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



