পুকুরঘাটে গোপন ক্যামেরায় ধারণকৃত গোসলের দৃশ্য ইন্টারনেটে ভাইরালের ভয় দেখিয়ে তরুনীকে ধর্ষণের ঘটনায় শেখ মো. শাহেদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১ টার দিকে মৌলভীবাজার জেলা সদরের চৌমুহনা থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি বিশেষ টিম।
গ্রেফতারকৃত শেখ মো. শাহেদ সিলেটের বালাগঞ্জ উপজেলার আতাশন মোল্লাপাড়া গ্রামের শেখ মো. আব্দুল রকিবের ছেলে।
র্যাব সূত্র জানায়, প্রতিবেশি এক তরুণীকে (২২) প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন শাহেদ। ওই তরুনী তার প্রস্তাব প্রত্যাখান করে।তাতে ক্ষিপ্ত হয়ে বাড়ির পুকুরঘাটে গোপন ক্যামেরা বসিয়ে তরুনীর গোসল করাসহ কাপড় পরিবর্তনের ভিডিওচিত্র ধারণ করে সে। সেই ভিডিও তরুনীকে দেখিয়ে ইন্টারনেটে ভাইরাল করার ভয় দেখিয়ে বার বার ধর্ষণ করে শাহেদ।
একপর্যায়ে ধর্ষিতা তরুনী ভিডিও ডিলিট করার কথা বললে তার কাছে টাকা দাবি করে শাহেদ। নিরুপায় হয়ে বিষয়টি তার পরিবারকে জানান এবং মঙ্গলবার রাতে বালাগঞ্জ থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের ৩ ঘণ্টার মধ্যে মৌলভীবাজার জেলাসদরের চৌমুহনা থেকে শাহেদকে গ্রেফতার করে র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল। পরে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



