বিপিএলে সিলেট সানরাইজার্স ৩৫ লাখ টাকার চুক্তি করে তাসকিন আহমেদের সঙ্গে। ফ্র্যাঞ্চাইজি চুক্তি অনুযায়ী ৭০ শতাংশ টাকা পরিশোধও করা হয়েছে। কিন্তু বিপিএল চলাকালীনই পারিশ্রমিকের পুরো টাকা চান তিনি। না পেলে খেলবেন না বলেও হুমকি দিয়েছেন এই তরুণ পেসার।
খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজির নাম উল্লেখ না করে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, চুক্তি যেভাবে হয়, ৫০% সাইনিংয়ের সময় দেওয়া হয়। ২৫% টুর্নামেন্ট চলাকালীন সময়ে ও ২৫% শেষে দেওয়া হয়। এটা ৫০-৩০-২০ ও হতে পারে। তাই, সবাইকে আরও দায়িত্ববান, সহনশীল ও ধৈর্যশীল হতে হবে। না হয় এমন বিতর্ক বারবার আসতে থাকবে। এতে টুর্নামেন্টের ক্ষতি হবে।
এদিকে সিলেট ফ্রাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রথমে ঘটনাটি স্বীকার করেনি। পরবর্তীতে মিস কমিউনিকেশন বলে দাবি করে দলটির ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, একটা মিস কমিউনিকেশন হয়েছিল তাসকিনের সঙ্গে আমাদের। বিপিএল গভর্নিং কাউন্সিল তালকিন ও আমাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করে ফেলেছে।
ইসমাইল হায়দার কড়া হুশিয়ারি দিয়ে বলেন, প্রত্যেকে রেসপন্সিবল অ্যাটিচুয়েড করতে হবে। যদি সেটা কেউ না করে, ভবিষ্যতে সেটা খেলোয়াড় হোক আর ফ্র্যাঞ্চাইজি হোক আমরা তাকে বিপিএলে রাখবো না। এটা আমরা করতে পারি। সময়ের আলো।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



