হবিগঞ্জের নবীগঞ্জে ভাড়া বাসা থেকে নববধূর হাত-পা বাঁধা গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর নববধূর মরদেহ মেঝেতে ফেলে রাখা হয়।
সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের সাহেব আলী চৌধুরীর ভাড়া বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাজনা বেগম (১৮) উপজেলার পশ্চিম তিমির পুর গ্রামের মৃত আব্দুল রহিমের মেয়ে ও সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের মো. জাকারিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে রাজনার স্বামী জাকারিয়া পলাতক রয়েছেন।
জানা গেছে, প্রায় চার মাস আগে সদর ইউনিয়নের বড় আলী পুর গ্রামের জাকারিয়ার সাথে তার বিয়ে হয় রাজনা বেগমের। বেশ কিছুদিন ধরে জাকারিয়া তার সৎ বাবার বাড়িতে অবস্থান করছেন। সপ্তাহ খানেক আগে জাকারিয়া সাহেব আলী চৌধুরীর বাসায় রুম ভাড়া নেন।
ভাড়াটিয়া বাসার মালিক সাহেব আলী চৌধুরীর বলেন, এক সপ্তাহ আগে জাকারিয়া তার স্ত্রী রাজনা বেগমকে নিয়ে বাসায় ওঠে। তবে এই সময় তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ শুনি নাই। নিহত রাজনা বেগমের ভাই সুফি মিয়া জানান, কি কারণে তার বোন খুন হয়েছে কিছুই জানেন না।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, ‘হাত-পা বাঁধা ও গলা কাটা অবস্থা মরদেহ পেয়েছি। কিন্তু কি কারণে ওই গৃহবধূ খুন হয়েছেন, তা এখনও জানা যায়নি। খুন হওয়া রাজনার স্বামী ঘটনাস্থলে না থাকায় প্রাথমিকভাবে তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



