সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউপির আনোরাশী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাফওয়ান আহমদ (৭) ও মিনা বেগম (৪)। তারা ওই গ্রামের প্রবাসী ফখরুল ইসলামের সন্তান।
স্থানীয় সূত্র জানায়, এদিন দুপুরে সাফওয়ান ও মিনা বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। হঠাৎ তাদের না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পেছনে একটি ডৃবার পানিতে তাদের মৃতদেহ ভাসতে দেখে স্বজনরা তাৎক্ষনিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তাদের মা ও স্বজনরা। এ ঘটনায় এলাকা শোকের ছায়া নেমে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মেহেদী বলেন, বেলা ১টার দিকে সাফওয়ান ও মিনা নামের দুটি শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করা হয়।
সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, দুই শিশুর খেলতে গিয়ে বাড়ির পাশের ডুবায় একজন পড়ে যায়। বোনকে টেনে তুলতে গিয়ে ভাইও ডুবে মারা যায়। দুই শিশুর মরদেহ স্বজনরা পুলিশের অনুমতিক্রমে দাফনের জন্য নিয়ে গেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



