তবে বেশ কিছু কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটাধিকার প্রয়োগে বিলম্বিত হওয়ায় ভোটারের সারি দীর্ঘ ছিল। ভোটের সময় শেষ হলেও অনেকে লাইনে দাঁড়িয়েছিলন। যদিও সেসব কেন্দ্রে ভোট সমাপ্তের আগে নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে থাকাদের ভোট গ্রহণ করেছেন।
এ ধাপে সিলেট বিভাগের সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট হয়েছে। যার কারণে ভোটগ্রহণে প্রায় প্রতিটি কেন্দ্রেই ছিলো একটু ধীরগতি।
নির্বাচন অনুষ্ঠিত ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ও কামালবাজার ইউনিয়ন, বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন, ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়ন, গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়ন এবং কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউনিয়ন।
এছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট, পুটিজুরি, সাতকাপন, সদর, লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়ন এবং শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নে।
তবে বিভাগের ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণের কথা থাকলেও শেষ মুহুর্তে উচ্চ আদালতের আদেশে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়।
এদিকে, ভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী ছিলো সতর্ক অবস্থানে। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রোববার থেকেই প্রতিটি কেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি কাজ করেন র্যাব ও আনসার সদস্যরাও। মাঠে ছিলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচন নির্বিঘ্ন করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিলো সকল নির্বাচনী এলাকায়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিলেট জেলার ১৫টি ইউনিয়নে ২ লাখ ৭৮ হাজার ৬২ জন ভোটার এবার সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪২ হাজার ৮৮০ এবং মহিলা ১ লাখ ৩৫ হাজার ১৮২ জন। এসব ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে ৮০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৭৩ জন প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডে ১৬৮ জন এবং সাধারণ সদস্য পদে ৫৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



