সুনামগঞ্জের তাহিরপুরে ট্রাক্টর চাপায় রাহাত মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) বেলা ২ টার দিকে বাদাঘাট ইউনিয়নের দক্ষিণ ধরুন গ্রামের সম্মুখে এ ঘটনা ঘটে।
নিহত শিশু বাধাঘাট ইউনিয়নের ধরুন গ্রামের আবুল কালাম এর ছেলে।
নিহত শিশুর চাচা জাকির হোসাইন জানান, ঘটনার সময় বাড়ির সামনে খেলা করছিল রাহাত। এ সময় উপজেলার বলদার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে নিয়োজিত এক্সভেটরের সঙ্গে থাকা বাঁধ নির্মাণ কাজে নিয়োজিত মাটি বহনকারি ট্রাক্টর ভাতিজাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, নিহত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



