চলচ্চিত্রের অঙ্গনে প্রতিবছর হাজার হাজার নির্মাতা আসেন। কিন্তু তাদের মধ্য খুব কম মানুষই আছেন যারা প্রকৃতপক্ষে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেন। নিজ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারেন। ২০২২ সালে পরিচালক হিসেবে নিজেদের এগিয়ে নেবেন, এমন ১০ জন নির্মাতার তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি।
তালিকায় স্থান পাওয়া যেসব নির্মাতাদের দিকে ২০২২ সালে বিশ্ব গণমাধ্যমের চোখ থাকবে তাদের ১০ নির্মাতার ৮ জনই নারী। আরও যে বিষয়টি লক্ষণীয় তা হলো, তাদের অধিকাংশই তরুণ। উঠতি এই নির্মাতাদের মধ্যে ৫ জনই স্যানডেন্স চলচ্চিত্রের মাধ্যমে সবার নজরে আসেন। এছাড়া কান, ভেনিসসহ বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত, প্রশংসিত হওয়া নির্মাতারাও রয়েছেন এই তালিকায়।
চলমান বিশ্বের প্রতিচ্ছবিই ফুটে উঠেছে নির্মাতাদের সিনেমাতে। শুধু তাই নয়, পারস্পরিক দ্বন্দ্ব, গর্ভপাত, গৃহবন্দীসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।
এই ১০ পরিচালককে পাম স্প্রিরিংস চলচ্চিত্র উৎসবে সম্মাননা জানানো হয়। তালিকার শীর্ষে থাকা পরিচালকের মধ্যে প্রথমেই রয়েছেন আইচ আলবার্তো। ছয়টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার পর তিনি নির্মাণ করেন ‘অ্যারিস্টটল অ্যান্ড দান্তে ডিসকাভার দ্য সিক্রেট ইউনিভার্স’। দুজন আফ্রিকান নারীর নির্যাতনের ঘটনা নিয়ে নিজের প্রথম সিনেমা ‘মাস্টার’ বানিয়েছেন মারিয়ামা ডায়ালো।
এছাড়া ২০২১ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বাজিমাত করেছে ১৯৬০ সালের গর্ভপাতের ঘটনা নিয়ে সিনেমা ‘হ্যাপিনিং’। ৬ নম্বর নারী হিসেবে সিনেমাটি দিয়ে গোল্ডেন গ্লোব জয় করেছেন ফ্রান্সের নির্মাতা অড্রে দিওয়াঁ। এদিকে ‘দ্য লস্ট ডটার’ সিনেমার নির্মাতা হিসেবে ভেনিস উৎসবে পুরস্কার জিতে নেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী ম্যাগি গিলেনহাল। রয়েছে ৯৪তম অস্কারের শর্ট লিস্টে থাকা মেক্সিকোর একটি অঞ্চলের নারীদের নিরাপত্তাহীনতার গল্প নিয়ে তাতিয়ানা হুজোর সিনেমা ‘প্রেয়ার ফর দ্য স্টোলেন’। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তে রিগা শাখায় স্পেশাল ম্যানশন শাখায় পুরস্কার জয় করে।
এই তালিকায় আরও রয়েছেন গোরান স্টোলেভস্কি। তার প্রথম সিনেমা ‘ইউ ওন্ট বি অ্যালোন’ স্যানডেন্স ফিল্ম ফেস্টিভ্যাল প্রতিযোগিতায় ছিল। লেবানন-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা নিক্যাতু জুসু ন্যানি সিনেমা দিয়ে প্রথমবারেই স্যানডেন্সের মনোনয়ন জিতেছেন। এ ছাড়া অভিনেত্রী মেগান পার্ক, কোপার রাইফ ও ক্রিস্টিন ভার লিন্ডেনও রয়েছেন এই তালিকায়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



