গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী-এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
এক শোক বার্তায় ড. মোমেন বলেন, মরহুম ইকবাল আহমদ চৌধুরী মুক্তিযুদ্ধের সংগঠক, প্রগতিশীল রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব এবং একজন দেশপ্রেমিক, শিক্ষানুরাগী ও নিবেদিতপ্রাণ সমাজসেবক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। গোলাপগঞ্জবাসীর কল্যাণে ইকবাল চৌধুরীর অবদান এলাকাবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
তিনি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীত বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



