গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবীদ এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর প্রথম জানাযার নামাজ আগামীকাল সোমবার বাদ যোহর দরগা মসজিদে এবং ২য় জানাজার নামাজ বাদ আছর গোলাপগঞ্জ এম.সি. একাডেমী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
পরিবার পক্ষ থেকে জানাযায় শরিক এবং মুহুমের জন্য দোয়া চাওয়া হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৯০ বছর।
অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ২ ছেলে সন্তানের জনক ছিলেন। তারাও মারা গেছেন। তাঁর স্ত্রীও পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেক আগে। বর্তমানে ইকবাল আহমদ চৌধুরীর দুই পুত্রবধূ এবং দুই ছেলের দুই সন্তান রয়েছেন। এছাড়া তিনি আত্মীয়-স্বজন, রাজনৈতিক কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষিসহ অগণিত গুনগাহী রেখে গেছেন।
ইকবাল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বাধ্যর্ক জনিত, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর শারিরীক অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তী করা হয়েছিল।
প্রসঙ্গত, সিলেট আওয়ামী লীগ তথা গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বর্ষিয়ান এই রাজনীতিবিদ সারাজীবন নিজেকে জনগণের কল্যাণে নিয়োজিত রেখেছেন। তাঁর মৃত্যুতে সিলেট আওয়ামী লীগে অফুরন্ত ক্ষতি হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



