তবে হঠাৎ ১৫ জানুয়ারি জানা যায়, নির্বাচন করছেন না তিনি। পরী প্রত্যাহার করে নিয়েছেন নিজের নাম। এতে বেঁকে বসেন নির্বাচন কমিশন। জানায়, সময় মতো প্রত্যাহারপত্র জমা পড়েনি, তাই নির্বাচনে থাকছেন নায়িকা। থাকবে তার ব্যালট পেপারও।
সে অনুযায়ী আজ (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে ছিল তার নাম। কতটা ভোট পেয়েছেন তা জানা যায়নি এখনও। তবে এটুকু নিশ্চিত হওয়া গেছে, প্রত্যাশার চেয়েও ১ ভোট কম পেয়েছেন তিনি! আর সেটি পরীর নিজের ভোট-ই!

পরীর গায়েহলুদ
কারণ, এদিন নির্বাচন কেন্দ্র এফডিসিতেই যাননি তিনি। বিষয়টির কারণ জানতে চাওয়া হয় পরীর কাছে। জানালেন, এফডিসির স্বাস্থ্য-পরিবেশ দেখে সেখানে যাওয়ার ইচ্ছে হয়নি তার।
পরীর ভাষায়, ‘ছবি বা ভিডিওর সবখানে দেখলাম, কেউ-ই মাস্ক পরেননি। এটা তো অন্তত মেইনটেইন করা উচিত ছিল। আমি একজন সন্তানসম্ভবা হয়ে এতটা অসচেতন হতে পারি না, তাই না?’
আজকের নির্বাচনে ২৪ জন কার্যনির্বাহী সদস্য প্রার্থীর তালিকায় ১৪ নম্বরে ছিল পরীর নাম।
এদিকে পরী আগেই জানিয়েছেন, জিতলেও তিনি কমিটিতে থাকবেন না। নিজেকে প্রত্যাহার করে নেবেন।

রাজ ও পরী
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নায়িকা পরীমণি। যা প্রকাশ্য করেছেন চলতি বছরের ১০ জানুয়ারি। আর ২১ ও ২২ জানুয়ারি হয়েছে তাদের গায়েহলুদ ও বিবাহোত্তর সংবর্ধনা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



