বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র সকল সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র পরিদর্শনকালে এমন আশ্বাস দেন মন্ত্রী। মন্ত্রী বলেন, দেশের প্রতিটি বেতার কেন্দ্রে উন্নয়ন হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সিলেট বেতার কেন্দ্রও বর্তমান সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে। আরো উন্নয়ন হবে। জনবল সংকটসহ অন্যান্য সমস্যারও সমাধান হবে বলে জানান মন্ত্রী।
মন্ত্রীর সাথে এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিএএ, সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য সারওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, সম্মিলিত নাট্যপরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।
প্রথমেই বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কর্মকর্তারা তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন। আলোচনাকালে কর্মকর্তারা তাদের বিভিন্ন সমস্য ও দাবি মন্ত্রীর কাছে উপস্থাপন করেন। এ সময় মন্ত্রী তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



