সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়ার মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। শুক্রবার এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়ার মা বার্ধক্যজনিত অসুস্থতায় গতকাল বৃহস্পতিবার রাতে ১২ টা ২০ মিনিটে নিজ বাড়ী দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৯৩ বছর। তিনি ৪ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



