ছাতকের পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মালামালসহ একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ মালামাল পুড়ে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৬ জানুয়ারি) গভির রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানকারচর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভির রাতে গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র ইনসান আলীর বসতঘরে আগুন দেখে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। খবর পেয়ে ছাতক থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন আনে।
এর আগেই সেমীপাকা টিনসেডের বসতঘর মালামাল সহ ভস্মীভূত হয়। প্রায় ৪০ মন ধান, বিক্রির জন্য তৈরী করা একাধিক সেট কাঠ ফার্নিসার, নগদ লক্ষাধিক টাকা, দলিলপত্রসহ গোটা বসতঘর পুড়ে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



