চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাবিপ্রবি) জমি অধিগ্রহণের সঙ্গে তার বা তার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমার বা আমার পরিবারের এই জায়গা থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।’
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘জমি অধিগ্রহণের জায়গায় আমার বা আমার পরিবারের কারো কোনো জমি নেই। আমার ভাইয়ের অল্প জমি ছিল। সেটা তিনি অধিগ্রহণের আগেই হস্তান্তর করে দিয়েছেন।’ তিনি বলেন, ‘আমার পরিবারের কেউ কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন। তবে অন্য কেউ দুর্নীতি করেছে কি না, তা তদন্ত করে দেখা উচিত। আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া উচিত।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



