প্রবাসী অধ্যষিত সিলেটে নতুন নারী উদ্যোক্ত সৃষ্টিতে যৌথভাবে কাজ করে যাচ্ছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজেএবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক)।
বুধবার (২৭ জানুয়ারি) ৫ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মাশালার ২য় ব্যাচে প্রশিক্ষণ সম্পন্ন করেন ২৫ জন নারী। সমাপনী অনুষ্ঠানে তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বিসিক সিলেট’র উদ্যোগে এবং সিলেট চেম্বারের সহযোগিতায় এদিন বিকেলে চেম্বার মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক তাহমিন আহমদ বলেন, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্প স্থাপনের পূর্বে এ বিষয়ে সম্যক জ্ঞান থাকা একান্ত জরুরী। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান সরকার বিসিকসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বছরব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে থাকেন।
তিনি বলেন, সিলেট চেম্বার অব কমার্সও সিলেটের শিল্পখাতের উন্নয়নে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। সিলেট চেম্বারে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে অনেক নবীন উদ্যোক্তারা লাভবান হচ্ছেন।
তিনি সিলেট চেম্বারে ৫ দিনব্যাপী পরপর ২টি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য বিসিক, সিলেট অফিসকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরণের কর্মশালা আয়োজনে সিলেট চেম্বারের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিসিক, সিলেট’র ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক ম. সুহেল হাওলাদার বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নবীন শিল্প উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব। শিল্প স্থাপনের প্রাথমিক প্রক্রিয়া, সরকারী নীতিমালা, উৎপাদন, বিপণন ইত্যাদি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা একজন উদ্যোক্তার জন্য আবশ্যক। তিনি ৫ দিনব্যাপী কর্মশালাটি আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সিলেট চেম্বারকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মুশফিক জায়গীরদার, মো. মুজিবুর রহমান মিন্টু, চেম্বার সচিব মো. গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নূরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল, এক্সিকিউটিভ অফিসার শাহ আলম রাফি, বিসিক সিলেটের কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



