একদফা দাবিতে উপাচার্য বিরোধী ফুটবল টুর্ণামেন্ট এর আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ টুর্ণামেন্ট আয়োজন করা হয়। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা দু’টি ভাবে বিভক্ত হয়ে খেলতে নামেন।
এরআগে বুধাবার (২৬ জানুয়ারি) রাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন, প্রশাসনিক ভবনসহ সকল অবরোধ তুলে নেন। ওই রাতেই দীর্ঘ ১৩ দিন পর ক্যাম্পাসের প্রধান ফটকও খুলে দেওয়া হয়। রাতে ব্রিফিং করে শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক ড. জাফর ইকবাল স্যারের আশ্বাসে অনশন ভেঙে অবরোধ উঠিয়ে নিয়েছেন তারা। তবে ভিসি বিরোধী আন্দোলন চলমান থাকবে। কেবল আন্দোলনের চেহারা পাল্টাবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট, খেলাধুলার মাধ্যমে আন্দোলন প্রতিবাদী আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
শিক্ষার্থীরা জানান, এরআগে মঙ্গলবার সকালে ১৩ দিন আন্দোলন এবং ৭ দিন অনশন করেন শিক্ষার্থীদের দেখতে আসেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এদিন সকালে অনশনরত শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে তাদের অনশন ভাঙান।
ভাঙাতে গিয়ে জাফর ইকবাল বলেছেন, সরকার তাকে যে কথা দিয়েছে, সেই কথাগুলো আশা করি রাখবে। কিন্তু সরকার কী কথা দিয়েছে, তা স্পষ্ট নয়। অনেকেই মনে করেন, সরকার আন্দোলনের মুখে উপাচার্যকে সরাবে না। সরাতে হলে পরে কোনো একসময় সরাবে। আর সে ক্ষেত্রে উপাচার্য ফরিদ উদ্দিন পদত্যাগ করতে পারেন।
জাফর ইকবাল বলেন, ‘আমি সংকল্প করে এসেছি তোমাদের অনশন ভাঙিয়ে তার পর আমি সিলেট ছাড়ব। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও, তবে অনশন ভেঙে আন্দোলন কর। আন্দোলন আর অনশন ভিন্ন জিনিস। এই কয়দিনে তোমরা দেশের সব মহলকে দেখিয়ে দিয়েছ; তোমাদের বার্তা সবার কাছে পৌঁছাতে পেরেছ, আমি নিজেও তোমাদের কথা পৌঁছে দেব।’
এ সময় এক শিক্ষার্থী বলেন, ‘এতদিন আমাদের কথা শোনার কেউ ছিল না। আমরা আপনাকে বিশ^াস করি। আপনার আশ^াসে আমরা অনশন ভাঙছি। তবে আমাদের কথা দিয়ে আপনারা তা ভঙ্গ করবেন না! জবাবে জাফর ইকবাল বলেন, ‘আমার সঙ্গে সরকারের উচ্চচমহলের কথা হয়েছে। তারা যদি আমাকে দেওয়া কথাগুলো না রাখে, তবে বুঝব, শুধু আমি কিংবা শিক্ষার্থীদের সঙ্গেই নয়; পুরো বাংলাদেশের প্রগতিশীল মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



