সিলেটের বালাগঞ্জে শ্রী শ্রী কালীমন্দিরের ভূমি বেদখল থেকে উদ্ধার ও সীমানা নির্ধারণ করে দেওয়ার দাবীতে মন্দিরের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার দুপুরে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের কালীবাড়ি বাজারে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মন্দিরের জায়গা উদ্ধারে আমরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী,ভূমিমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।আমরা বিশ্বাস করি এবার মন্দিরের বেদখল জায়গা উদ্ধার হবে।
বক্তারা আরোও বলেন, আমরা নিরীহ লোকজন প্রশাসনিক সহযোগিতা ছাড়া ভূমি উদ্ধারে সক্ষম নয়।আমরা ইতোমধ্যে বালাগঞ্জ নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন জানিয়েছি।আশাকরি অচিরেই আমাদের ভূমি ফিরে পাবো।
তারা দাবী করেন, বালাগঞ্জ উপজেলার ২নং বোয়ালজুড় ইউনিয়নের কালীবাড়ী বাজারে ঐতিহ্যেবাহী শ্রী শ্রী কালী মন্দির ও শ্রী শ্রী ভৈরব মন্দির অবস্থিত, যা ততকালীন জমিদার ব্যারিষ্টার কৃষ্ণ চন্দ্র পুরকায়স্থ প্রায় ২০০ বছর আগে মন্দিরের জায়গা দান করেন। মন্দিরটি এলাকার বৃহৎ ঐতিহ্য বহন করে আসছে। অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে কয়েক শতাব্দী ধরে পুঁজার্চনা করে অসছেন এই মন্দিরে। বিগত ৫ বছর ধরে উক্ত মন্দিরে বৃহৎ আকারে শ্রী শ্রী দূ্র্গাপুজা অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমান সময়ে মন্দিরের ৪২ শতক ভূমি সরকারের ১নং খতিয়ানের অন্তর্ভুক্ত। যা হিন্দু জনসাধারণের ব্যবহার্য হিসাবে উল্লেখিত।
উল্লেখ্য, বিএস খতিয়ানে ৪২ শতক ভূমির বেশীর ভাগ জায়গাই বেদখল। তাই আমরা সনাতন সম্প্রদায়ের সর্বস্তরের মানুষ ও এলাকাবাসীর একটাই দাবী যে মন্দিরের সীমানা নির্ধারণ ও দখলমুক্ত চাই। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, ও ভূমিমন্ত্রীর কাছে শ্রী শ্রী কালীমন্দিরের মন্দিরের অন্তর্ভুক্ত বিএস ৪২ শতাংশ ভূমি সীমানা নির্ধারণসহ দখলমুক্ত করার হস্তক্ষেপ চেয়েছেন ভোক্তাভোগীরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



