সিলেট নগরীর চৌহাট্টায় আগুন লেগে একটি ফার্মেসি ভষ্মিভূত হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ইউনিক ফার্মেসিতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ফার্মেসির মালিক পক্ষের দাবি অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আকস্মিকভাবে ইউনিক ফার্মেসিতে আগুন লাগে। আগুন দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভানোর আগেই ফার্মেসির তিন চতুর্থাংশ ঔষধ পুড়ে ছাই হয়ে যায়।
সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন সিলেটভিউকে জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে রাত ৩টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বেলাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়ক্ষতি নির্ধারণের বিষয়টি তদন্তাধীন আছে বলে জানান তিনি।
ইউনিক ফার্মেসির মালিক সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ জানান, অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ফার্মেসির ডিসপ্লে ও স্টকের ঔষধ পুড়ে ছাই হয়ে গেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



