মহামারি করোনাভাইরাসের তাণ্ডব চলছে সিলেটে। প্রতিদিন এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। সর্বশেষ চব্বিশ ঘন্টায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩৪ জন। যা গত অন্তত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এদিকে, টানা তৃতীয় দিনের মতো করোনায় মৃত্যু দেখেছে সিলেট।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে এসব তথ্য।
অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ২১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় ৭৩৪ জনের। শনাক্তের হার ৩৪.০৬ ভাগ।
শনাক্তদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৪৪৮ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৪৬ জন, মৌলভীবাজারের ১৩৫ জন ও হবিগঞ্জের ১০৫ জন রয়েছেন।
সবমিলিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা এখন ৫৯ হাজার ২৮০ জন।
গত চব্বিশ ঘন্টায় সিলেট জেলার একজন মারা গেছেন। দীর্ঘ কয়েক মাস পর টানা তিনদিন করোনায় মৃত্যুর ঘটনা ঘটলো সিলেটে।
এ ব্যক্তিসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৯৩ জন।
গত একদিনে ১২২ জন করোনামুক্ত হয়েছেন। সবমিলিয়ে করোনামুক্ত মানুষের সংখ্যা ৫০ হাজার ৬৯৫ জন।
এদিকে, সিলেটের বিভিন্ন হাসপাতালে এখন ১৯৯ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। তন্মধ্যে ৯ জনকে রাখা হয়েছে আইসিইউতে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



