উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার আহবান জানিয়ে মিছিল করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৪ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাস ভবেনের সামনে থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় সাবেকদের ক্যাম্পাসে এসে একাত্মতা পোষণ করার আহবান জানান তারা।
এরআগে রোববার সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাস ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ২১ ঘণ্টা বিদ্যুৎ বিহীন অবরুদ্ধ অবস্থায় আছেন তিনি।
এদিকে ভিসি পদের চেয়ারের মূল্য বেশি নাকি আন্দোলনে অনশনরত শিক্ষার্থীদের প্রাণ? এমনটি বলে একযোগে অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার দুপুরে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন মুহাইমিনুল বাসার রাজ।
তিনি বলেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে অযৌক্তিক দাবি করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর যে বক্তব্যে তিনি দিয়েছেন তা অযৌক্তিক। এখনো পর্যন্ত চিকিৎসা চলাকালে অনশনকারীরা হাসপাতালে কোন খাবার গ্রহণ করেনি। যারা খাবার নিয়ে গেছেন সেগুলো পথশিশুদের বিলিয়ে দেওয়া হবে বলে।
তিনি বলেন, সব কিছু বিবেচনা করে আমাদের মনে হচ্ছে শিক্ষার্থীদের প্রাণের চেয়ে ভিসির একটি পদের দাম অনেক বেশি। আমরা যেহেতু গণঅনশনের ডাক দিয়েছি, এখন থেকে সে দিকেই যাবো। আমরা মারা গিয়ে এটি প্রমাণ করবো যে, ভিসির চেয়ারটার দাম আমাদের প্রাণের চেয়ে বেশি ছিলো!
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



