সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তিন তিন বারের নির্বাচিত সফল মেম্বার মহিবুর রহমান তালুকদার জাহাঙ্গীর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৪ জানুয়ারী) বিকেলে দক্ষিন খুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। মহিবুর রহমান তালুকদার জাহাঙ্গীর ইলিশ প্রতীক নিয়ে নির্বাচনে ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকসহ পরিষদের সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



