সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্মচারি ও ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (২ জুন) দুপুরে অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এ সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কোর্ট পয়েন্টসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এসময় বেশ কয়েকটি ব্যাটারী চালিত রিকশা আটক করা হয়। সিসিকের অভিযানের খবর পেয়ে ব্যাটারী চালিত রিকশা চালকরা মিছিল সহকারে সিসিকের ভেতরে প্রবেশ করতে চাইলে সিসিকের প্রধান ফটক বন্ধ করে দেয় নিরাপত্তারক্ষীরা।
এসময় উত্তেজিত চালকরা সিসিকের প্রধান ফটকের বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে। সিসিকের কর্মচারীরা সিসিকের পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। ইটপাটকেলে সিসিকের কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। তবে ইটপাটকেলের আঘাতে হতাহতের ঘটনা ঘটলেও আহতদের সংখ্যা কিংবা নাম পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী তিনি উভয় পক্ষকে শান্ত থাকার জন্য আহ্বান জানান এবং বিষয়টি নিয়ে তাৎক্ষনিক নগরভবনে বৈঠকের আহ্বান করছেন মেয়র।
এদিকে, শ্রমিকদের আরেকটি একটি পক্ষ নগরের বারুতখানা এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। প্রায় আধাঘন্টা তারা রাস্তায় যানবাহন চলাচল করতে দেয়নি। খবর পেয়ে কোতোয়ালি থানার একটি দল বারুতখানা এলাকায় আসা মাত্র শ্রমিকরা পালিয়ে যায়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আহত এক রিকশা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



