শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে ঢাকায় গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের একটি প্রতিনিধি দল।
শুক্রবার (২১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস।
তিনি বলেন, আমরা মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মণিন সাথে কথা বলতে ইতোমধ্যে ৫ সদস্যের একটি দল ঢাকায় পৌঁছেছেন। তারা শনিবার (২২ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করার কথা রয়েছে বলে জানা যায়।
শিক্ষকদের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মুহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদেন ডীন ড. মো. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. খায়রুল ইসলাম রুবেল।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



