সিলেটে দুই উপজেলার ১০ নেতাকে দল থেকে বহিস্কার করেছে আওয়ামী লীগ।ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তাদের বহিস্কার করে সিলেট জেলা আওয়ামী লীগ।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বহিস্কৃতের মধ্যে রয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার ৭ জন ও কোম্পানীগঞ্জের ৩ জন। বহিষ্কৃতরা হলেন- ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ মতিন, ইউপি আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী চৌধুরী, বুরুঙ্গা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সমজ্জুল হক আলকাছ, বুরুঙ্গা ইউপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লন্ডন আ.লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সুরমান হোসাইন, ওসমানীনগর উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক তাজপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী অরুণোদয় পাল ঝলক, তাজপুর ইউপি আ.লীগ নেতা ইউসুফ আলী এবং উপজেলা আ.লীগের সদস্য ও উছমানপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল আজাদ ফারুক।
কোম্পানীগঞ্জ উপজেলায় বহিষ্কৃতদের মধ্যে আছেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পশ্চিম ইসলামপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ হোসেন এবং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. মজুন মিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা আওয়ামী লীগ কর্তৃক গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বহিস্কার করা হয়। পরবর্তী কার্যক্রম ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবরে সুপারিশসহ প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



