সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে তামান্না আক্তার (২৩) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ের ৯ মাসের মাথায় মঙ্গলবার (০১ জুন) দুপুরে উপজেলার রাজাগঞ্জের তালবাড়ী গ্রামের শ্বশুড়ালয়ে বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তামান্না আক্তার ওই গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। তার পিত্রালয় উপজেলার সদরের জন্তিপুর গ্রামে। প্রায় ৯ মাস আগে জুনেদ আহমদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
নিহতের স্বজনদের দাবি, তামান্নাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই স্বামীর পরিবারের লোকজন তার উপর বিভিন্নভাবে নির্যাতন করতো। তাদের দাবি অমানসিক নির্যাতন করে তাকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া হয়েছে।
সিলেটের কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রায় ৯ মাসের সংসার তাদের। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আত্মহত্যার প্ররোচনা থাকতে পারে। এ কারণে মামলা নেওয়া হবে। তবে সুরতহালে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্ত প্রতিবেদন পেলেই হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



