পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশে এবং আর্ন্তজাতিক অঙ্গনে সুখ্যাতি অর্জন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতিকে ধারণ করে তিনি এগিয়ে যাচ্ছেন।
দক্ষিণ এশিয়ার একজন গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাকে এবং তাঁর পত্নীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও তাঁর পত্নী মিসেস সেলিনা মোমেনকে প্রেরিত শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তাঁর পরিবারের প্রতি নববর্ষের শুভেচ্ছা জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



