পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের নেতৃত্বে যুক্তরাজ্য থেকে আগত একটি উচ্চ পর্যায়ের ৬ সদস্যের প্রতিনিধি দল আগামী ২১শে জানুয়ারি সিলেট সফর করবেন৷
বুধবার পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নের পরিচালক নাফিসা মনসুর সাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা যায়।
এসময়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে থাকবেন সংসদ সদস্য শামীমা আক্তার খানম (সংরক্ষিত মহিলা আসন- সুনামগঞ্জ, সিলেট)। ২১শে জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী, সংসদ সদস্য শামীমা আক্তার ও প্রতিনিধি দল সিলেট ও সুনামগঞ্জ জেলা সফর করবেন এবং ২২শে জানুয়ারি বাকি প্রতিনিধি দল মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা সফর করবেন।
উল্লেখ্য, যুক্তরাজ্য থেকে আগত ৬ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী ২০-২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



