সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার রাস্তার পাশের খালের পানিতে পড়ে ১ নিহত ও ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার(১৮ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম পয়েন্টের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার উপজেলার পাঁচগাও পয়েন্টের সামনে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। তাৎক্ষনিক যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করলে প্রাইভেট কারের চালক ঘটনাস্থলেই মারা যান।
নিহতের প্রাইভেট কার চালক সুজন মিয়া (২৮)। এছাড়া কারের ভেতরে থাকা ওপর সাত যাত্রী আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী শান্তিগঞ্জ থানার এসআই আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে কার চালক মারা গেছেন। আহত ৭ ব্যক্তিদের উন্নয়ন চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



