সিলেট দুর্বৃত্তদের হাতে ছুরিকাহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তায়েফ আহমদ (১৭) নামে এক তরুণ।
রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এটানমি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত তায়েফ আহমেদ নগরের বাগবাড়ির লাল মিয়ার ছেলে। তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের লন্ড্রিম্যান হিসেবে কাজ করতেন। এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষনিক তার নাম পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হাসপাতালের রোগির শয্যার বিছানা চাদর ধুয়ে রোদে দিচ্ছিলেন তায়েফ। এমন সময় ৬ জন কিশোর তার উপর হামলা করে এবং উরুতে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তারা মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে যান। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে মেডক্যাল ক্যাম্পে কর্তব্যরত পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবিব বাংলানিউজকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর অবস্থায় তার দেহে অস্ত্রপচার হয়েছে। তাকে হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতের চাচা ফারুক মিয়া বাংলানিউজকে বলেন, তার ভাতিজা হাসপাতালের লন্ড্রিতে কাজ করছিলেন। ঘটনার সময় মেডিক্যালের শয্যার বিছানা চাদর রোদে শুকাতে গেলে ৬ কিশোর তাকে উপর্যূপরি ছুরিকাঘাত করে।সে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



