সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি বাজারে সাংবাদিক রাহাদ হাসান মুন্না’র ব্যবসায়ী প্রতিষ্টানে মদ খেয়ে হামলার ঘটনায় ক্ষমা চাইলেন পিতা-পুৃত্র।
গ্রাম্য সালিশে মাদক মামলায় জেলখাটা আসামী মন্টু মিয়া (৩৫) ও তার পিতা মো.শফিক মিয়া (৫০) এলাকার কয়েক শত লোকের সামনে কান ধরে উঠবসসহ সাংবাদিক রাহাদ হাসান মুন্না’র আত্বীয়-স্বজন ও এলাকার মানুষের কাছে ক্ষামা চেয়েছে।
গত শুক্রবার রাত ৯ টার সময় সাংবাদিক রাহাদ হাসান মুন্না’র ব্যবসায়ী প্রতিষ্টানে ঢোকে মাদক সেবী মন্টু মিয়া আশ্রাব্য ভাষায় গালিগালাজ সহ হামলা চালায় পরে বাজারের ব্যবসায়ী সহ স্থানীয়দের সহযোগিতায় এ হামলা থেকে রক্ষা পান তিনি।এমন ন্যাক্কার জনক ঘটনায় গোটা এলাকা জুরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সামনে বাজারের সভাপতি মো.মাহবুব আলমের সভাপতিত্বে এক বিচার বৈঠক হয়।বিচার বৈঠকে দু-পক্ষের সবার উপস্থিতিতে বিচার কার্য শুরু হয়।
বিচার বৈঠকে মাদক সেবী মন্টু মিয়া বাজারের ব্যবসায়ী প্রতিষ্টানে হামলা ঘটনা ও মাদক সেবন করে অকথ্য ভাষায় গালিগালাজ করা প্রমানিক হলে কয়েক শত মানুষের সামনে কান ধরে উঠবস করা সহ এমন কোন কাজে সে আর জরিত হবে না বলে সবার কাছে ক্ষমা চেয়েছে মাদক সেবী মন্টু মিয়া ও তার পরিবার।
এ সময় সাবেক ও চেয়ারম্যান প্রার্থী মো.সবুজ আলম,বাজারের সাধারণ সম্পাদক মো.আনিছ মিয়া,গ্রামের শালিশী ব্যক্তিত্ব মো.আনোয়ার আলী,মো.ছেলাম মেম্বার,সাবেক সচিব মো.সিরাজ মিয়া,শিক্ষক প্রতিনিধি মো.মোশাহিদ আহমেদ,আব্দুর রহমান,নুর ইসলাম,ফখরুল ইসলাম,আলীনুর মিয়া,রেজাউল ইসলাম প্রমুখ সহ এলাকার সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন।
বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য রাত ১০ টার পর বাজারে কোন মাদক সেবী ডুকতে পারবেনা এমনকি জেল জরিমানা করা হবে বলে আশ্বাস দেন কাউকান্দি বাজার বণিক সমিতি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



