সিলেটের চেঙ্গেরখাল নদীতে ধরা পড়লো ৪৫ কেজি ওজনের একটি বোয়াল।
বুধবার (১২ই জানুয়ারি) সকালে উপজেলার বাধাঘাট এলাকায় এক স্থানীয় মৎসজীবীদের জালে লম্বায় ৪ ফুট মাছটি ধরা পড়ে।
পরে মাছটি বিক্রির জন্য জেলেরা সদর উপজেলার টুকের বাজারে মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে নিলামে উঠালে মাছটি ৩০ হাজার টাকা দিয়ে কিনে নেন সিলেট লালবাজার আড়তের ব্যবসায়ী মোঃ ইব্রাহিম আলী।
পরবর্তীতে তিনি মাছটি সিলেট নগরীর বন্দরবাজার অবস্থিত লালবাজারে বিক্রির জন্য নিয়ে আসেন।
জানা গেছে, বুধবার ভোর সকালে জাল নিয়ে সিলেট সদর উপজেলার চেংঙেরখাল নদীতে মাছ শিকারে যান স্থানীয় এক মৎসজীবী। সকালের দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখেন বড় একটি বোয়াল মাছ। তাৎক্ষণিকভাবে মাছটি বিক্রির জন্য তিনি সদর উপজেলার টুকের বাজারে মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি দেখতে উৎসক জনতা ভিড় জামান।
নগরের লালবাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন সিলেট সদর উপজেলার কোমারগাও এলাকার শেখপাড়া এলাকার বাসিন্দা মোঃ ইব্রাহিম আলী। এ সময় পরিচিত বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে থাকেন। বর্তমানে মাছটির দাম হাঁকানো হচ্ছে ৩৫ হাজার টাকা।
সরেজমিনে দেখা যায়, বিশালাকারের বোয়াল মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করছেন। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছেন।
লালবাজার আড়তের ব্যবসায়ী মোঃ ইব্রাহিম আলী আরো জানান, মাছ নিতে এখন পর্যন্ত ২০ হাজার দাম হয়েছে।
এসএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



