মৌলভীবাজারে নিজ বাড়ির দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে জায়েদ আহমেদ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে।
রোববার (৩০) দুপুরে জেলার শেরপুৃরের হামরকোনা দাউদপুর নামক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত জায়েদ আহমেদ (২৪) মৌলভীবাজার জেলার হামরকোনা গ্রামের শেরাই মিয়ার ছেলে।
স্থানীয়রা বলেন,এদিন দুপুরে মোটরসাইকেল চালিয়ে হামরকোনা গ্রামের দাউদপুরে নিজের বাড়িতে ফিরছিলেন জায়েদ। বাড়ির সামনে আসা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন জায়েদ। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১১টার দিকে সে মারা যায়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



