সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক কিশোরীকে একাধিকবার ধর্ষণ ও অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগে সুজন মিয়া (৩৫)-কে আটক করেছে থানা পুলিশ।
তিনি উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত কাঁচা মিয়ার ছেলে।
সুজনকে শুক্রবার নারী-শিশু নির্যাতন ও পূর্ণগ্রাফি আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের পাঠানগাঁও গ্রামের এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সুজনের। দীর্ঘদিন ধরে ওই কিশোরীর সাথে সম্পর্কের সুবাধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারিরিক সম্পর্কও তৈরি হয়।
এক পর্যায়ে কৌশলে সুজন কিশোরীর কিছু অশ্লীল ভিডিও ধারণ করে নিজের কাছে রেখে দেয়। গত প্রায় আড়াই মাস পূর্বে অন্য এক ছেলের সাথে ওই কিশোরীর বিয়ে হয়ে গেলে বেপরোয়া হয়ে উঠে সুজন। সে তার কাছে রাখা ওই অশ্লীল ভিডিও ওই কিশোরীর পরিবারের লোকজনের কাছে ছড়িয়ে দিয়ে ব্লাকমেইল করার চেষ্টা করে।
এ ঘটনায় ওই কিশোরী বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করলে মামলা দায়েরের পর গোবিন্দগঞ্জ এলাকা থেকে পুলিশ সুজনকে আটক করে।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো.মহিন উদ্দিন বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে কিশোরীর অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / ৮ জানুয়ারি ২০২২ / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



