সিলেটে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার ঠেকাতে কঠোর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। ফলে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
গত ডিসেম্বরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযানে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা করেছে বিউবো। ছয়টি মামলার মাধ্যমে এই ক্ষতিপূরণ দাবি করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ সূত্র জানিয়েছে, নতুন বছরেও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ঠেকাতে অভিযান চালানো হচ্ছে। গেলো ডিসেম্বর মাসের অভিযানে নগরীর হাতিমবাগ ও শিবগঞ্জ এলাকায় ৭ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকার ক্ষতিপূরণ মামলা করা হয়। মুক্তিরচক এলাকায় ২ লাখ ৪৯ হাজার ৩০০ টাকার ক্ষতিপূরণ মামলা হয়েছে।
নগরের আগপাড়া, মিরাবাজার এলাকায় ‘মিটার টেম্পারিংয়ের’ মাধ্যমে মিটার রিডিং কমিয়ে আনার ঘটনায় ৪ লাখ ৯৭ হাজার ৭৩৬ টাকার ক্ষতিপূরণ মামলা করা হয়েছে।
একই অভিযোগে যতরপুর এলাকায় ৫ লাখ ৬৯ হাজার ৯৬ টাকার ক্ষতিপূরণ মামলা করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২’র নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়মিত অভিযানও চালানো হচ্ছে। কেউ মিটার টেম্পারিং করছে কিনা, সেদিকে নজর রাখা হয়। সেই সঙ্গে বকেয়া বিল আদায়েও অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



