রাজধানীর কলাবাগানে সাবিরা মাহামুদ (৪৭) নামে এক নারী চিকিৎসককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৩১ মে) বিকেল ৩টার দিকে এ বিষয়ে রমনা ডিভিশনের নিউমার্কেট জোনের এডিসি শাহেনশাহ মাহমুদের সঙ্গে কথা হলে তিনি জানান, কলাবাগান প্রথম লেন ৫০/১ নম্বর বাড়ির তৃতীয় তলা থেকে ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হচ্ছে।নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত ওই নারী গ্রীন লাইফ হাসপাতালের চিকিৎসক ছিলেন। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



