বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি বঙ্গবন্ধু চত্বর হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, প্রক্টর ড. আলমগির কবীর ও বঙ্গবন্ধু শেখ মুজিব হলের সহকারী প্রভোস্ট ড. সুব্রত সরকারের উপস্থিতিতে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃখলিলুর রহমান, সাবেক উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সাবেক উপ-ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, সাবেক উপ-গন যোগাগোগ বিষয়ক সম্পাদক রুবেল মিয়া, সাবেক সদস্য মাহবুবুর রহমান, সাবেক সদস্য মোশারফ হোসেন, ছাত্রলীগ নেতা তারেক হালিমী, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন সরকার, রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন,বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব সরকার, সামাজবিজ্ঞান বিভাগের সভাপতি রেজাউল হক সিজার, সহ শাবিপ্রবি ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ভাষা আন্দোলন দিয়ে শুরু, এরপর বাঙালির ন্যায্যতা অর্জনে পালন করেছে অগ্রণী ভূমিকা। পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও ছিল ছাত্রলীগ। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন ছাত্রলীগ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



