কথাকাটাকাটির জেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কর্মীর হামলায় আনসার কমান্ডার আহত হয়েছেন।
সোমবার (০৩ জানুয়ারি) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত আনসার কমান্ডার তাহের উদ্দিন। রক্তাক্ত অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিমানবন্দরের কনকোর্স হলে নিরাপত্তা কর্মী ইসমাইল অবৈধ সুবিধা নিয়ে এক দর্শনার্থীকে প্রবেশ করাচ্ছিলেন। বিষয়টি দেখে ফেলেন আনসার কমান্ডার তাহের উদ্দিন।তিনি কর্মরত বিমানবন্দরের প্রবেশ ফটকে ইসমাইলকে বাঁধা দেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতে থাকা ওয়াকিটকি দিয়ে আনসার কমান্ডার তাহেররের মাথায় সজোরে আঘাত করেন। তাৎক্ষনিক তাহের মাটিতে লুটিয়ে পড়েন।সহকর্মীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বিমানবন্দর এলাকায় যাত্রীরা বিরূপ পরিস্থিতির শিকার হন। প্রায় ঘন্টা ব্যাপী বিমানবন্দরে উত্তপ্ত অবস্থা বিরাজ করে।
এ বিষয়ে সিলেট ওসমানী বিমানবন্দরের সহকারি ব্যবস্থাপক নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদেশ যাত্রী এক ছেলের সঙ্গে তার বাবা কনকর্স হলে প্রবেশ করা নিয়ে বিপত্তির সৃষ্টি হয়। সিকিউরিটি ওই ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া নিয়ে আনসার কমান্ডার জেরা করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সি্কিউরিটি ইসমাইল হাতে থাকা ওয়াকিটকি দিয়ে আঘাতে করায় আনসার কমান্ডার আঘাতপ্রাপ্ত হন।
তিনি বলেন, বিষয়টি নিস্পত্তির দিকে এগুচ্ছে। এরপরও্ এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



